ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

হবিগঞ্জে ওসিসহ ৫ পুলিশ সদস্য ক্লোজড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেনসহ ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অ্যাডিশনাল এসপি (প্রশাসন) আনোয়ার হোসেন।

তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার ফ্যাক্টরির সামনে থেকে আরএফএল বেস্ট বাইয়ের ম্যানেজার লুৎফুর রহমান তার এক কাস্টমারের মোটরসাইকেল করে অলিপুর যাচ্ছিলেন।

এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মোটরসাইকেলটি আটক করে কাগজপত্র দেখতে চায়। কিন্তু চালক কাগজপত্র বাড়িতে রয়েছে জানালে আরএফএল বেস্ট বাইয়ের ম্যানেজার লুৎফুর রহমানের জিম্মায় মোটরসাইকেলটি রেখে চালক বাড়ি থেকে কাগজপত্র আনতে যান। তিনি আর কাগজপত্র নিয়ে না আসায় পুলিশ লুৎফুর রহমানকে থানায় নিয়ে যায়। পরে তাকে হাজতে আটকিয়ে টাকা দাবি করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন।

অন্যথায় তাকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা করার হুমকি দেন। এক পর্যায়ে পুলিশের দাবির প্রেক্ষিতে সাড়ে ২৮ হাজার টাকা দিয়ে রাতে থানা থেকে মুক্তি পান লুৎফুর রহমান।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর লুৎফুর রহমান হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্ল্যার কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এসপি একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করেন। এতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওসিসহ ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। এর মধ্যে একজন এসআই ও তিনজন কনস্টেবল রয়েছেন।

এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান অ্যাডিশনাল এসপি আনোয়ার হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102