ads
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম

হবিগঞ্জে চা বাগানে অজ্ঞাত শিশুর লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গেলানী চা বাগানে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ণ থাকায় হত্যার পর শিশুটিকে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ণ থাকায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102