ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে মাদরাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সল (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নির্যাতনের শিকার ছাত্রী নিজে বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ফয়সল মিয়া উপজেলার আটঘরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গণমাধ্যমকে বলেন, আটঘরিয়া গ্রামের ফয়সল মিয়ার সঙ্গে একই গ্রামের মাদরাসাছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই ছাত্রীকে বিয়ে আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে ফয়সল।

সম্প্রতি ছাত্রী ফয়সলকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু ফয়সল বিয়ে করতে অনীহা প্রকাশ করে। পরে গতকাল মঙ্গলবার বিকেলে ভিকটিম নিজে বাদী হয়ে ফয়সলকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ফয়সল পলাতক রয়েছে।

ওসি আরও জানান, পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

এছাড়া অভিযুক্ত ফয়সলকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102