ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

হাওরে যাওয়া হলো না বাবা-ছেলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নারীসহ আরো ১১ জন। উপজেলার ডাংরি নামক স্থানে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এমদাদুল মোকাম্মেল ফাহাদ (৩২) ও তাঁর ছেলে তুরান (৫)। আহত ব্যক্তিদের নান্দাইলে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এ খবর নিশ্চিত করে জানান, আজ সকালে জামালপুরের বকশীগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে করে দুই শিশু, নারীসহ ১৩ জন কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরি নামক স্থানে মাইক্রোবাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102