ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

হাকিমপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এই আদেশ দেন। আটক রফিকুল ইসলাম হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে একই গ্রামের পাশ্ববর্তী বোনের বাড়ী থেকে আসার সময় গ্রামের রাস্তায় রফিকুল ইসলাম ওই ছাত্রীর শ্লীলতাহানি করতে চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী পালিয়ে বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরে ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, স্কুলছাত্রীর অভিযোগে ওই গ্রামে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102