ads
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাজতের রড বাঁকিয়ে পালালো আসামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজতের রড বাঁকিয়ে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পালিয়ে যাওয়া আসামি শুভ (৩২) নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে। সোমবার বিকেলে নগরীর হাদির মোড় এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ শুভকে আটক করেছিল ডিবি পুলিশ।

খবর পেয়ে রাতেই আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান। হেফাজতে থাকা আসামি এভাবে পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্বরদের তিরষ্কার করেন।

পাশাপাশি কর্তব্যরত এএসআই ও কনস্টেবলকে প্রত্যাহার করেন। তবে তাদের নাম জানাতে অস্বীকার করেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত সহকারী কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

তিনি বলেন, ‘আসামি ছিলেন হালকা-পাতলা শারীরিক গঠনের। হাজতের রড বাঁকিয়ে বের হয়ে গেছেন। তাকে ধরতে চেষ্টা চলছে। এছাড়াও ঘটনাটি তদন্ত করে পুলিশের আর কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102