ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

ধর্ষণের চেষ্টার অভিযোগে রাসেল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে রাসেলকে আসামি করে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে।

থানায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রবাসীর স্ত্রী (৫) ও তার এক প্রতিবেশী নারী গেলো তিন সেপ্টেম্বর উপজেলা সদর ওচখালী থেকে তমরদ্দি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে বাড়ি আসছিল। তারা ওচখালী-তমরদ্দি সড়কের হাদিমিয়া পোলের কাছে পৌঁছলে অভিযুক্ত রাসেলসহ কয়েকজন তাদের গতিরোধ করে ধর্ষণের উদ্দেশে টেনেহিছড়ে রিকশা থেকে নামায়। পরে ভুক্তভোগী নারী ও তার সঙ্গে থাকা এক প্রতিবেশী নারী চিৎকার করলে লোকজন এসে তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে সে স্থানীয়দের কাছে গিয়ে বিচার না পেয়ে থানায় মামলা করে।

অভিযুক্ত রাসেল তমরদ্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মৃত মো. হোসেনের ছেলে। তিনি বাড়ির পাশে স্থানীয় বেকের বাজারের মুদিদোকানের ব্যবসা করেন।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে থাকায় সে বিভিন্ন সময় রাসেলের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে গেলে সে তাকে উত্ত্যক্ত করতো। একাধিকবার রাসেল তাকে মোবাইলে কুপ্রস্তাব দিয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভুক্তভোগী নারী নিজে এসে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেন।সে মোতাবেক পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102