ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

হাতুড়ি দিয়ে যুবকের দুই পা ভেঙে দিল প্রতিপক্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত
মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে মো. সাহাবুদ্দিন ফকির (৪০) নামে এক ব্যক্তির দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে এই ঘটনার পরে স্থানীয়রা পুলিশের সহযোগীতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার মধ্যেরচর গ্রামের মো. সামসুল হক ফকিরের ছেলে সাহাবুদ্দিন ফকির ওই গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জন্য বেশ কিছু লোকজনের কাছ থেকে তাদের জমির কাগজপত্র এনে ইউনিয়ন পরিষদে জমা দেন। বিষয়টি নিয়ে একই এলাকার আবু কবিরাজের সঙ্গে বিরোধ চলে আসছে।

পরে গতকাল শনিবার দিবাগত রাত ৮টার দিকে সাহাবুদ্দিন ফকির খাঁসেরহাট বাজার থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে তার গ্রামের লাল মিয়া ফকিরের বাড়ির সামনে গেলে একই এলাকার ফারুক মোল্লা ও লোকমান চৌধুরীর হুকুমে তাকে ৫/৭ জন যুবক হাতুড়ী দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়।
খাঁসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আল আমিন বলেন, হামলার ঘটনা জানতে পেরে আমরা আহত যুবক সাহাবুদ্দিন ফকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102