ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালালো স্বামীর পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে সাথী আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিহতের বাবার বাড়ির লোকজন এসে মরেদহটি উদ্ধার করে। নিহত সাথী জেলার সদর উপজেলার চিনাইর খেওয়াই গ্রামের প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন সাথীকে নির্যাতন করে আসছিল। বুধবার (৭ অক্টোবর) রাতে স্বামীর বাড়ির লোকজন জানায়- গৃহবধূ সাথী স্ট্রোক করেছে। পরবর্তীতে স্বামীর বাড়ির লোকজনরে সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা নানা টাল বাহানা শুরু করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সদর হাসপাতালে এসে দেখি সাথীর মরেদহ পড়ে আছে। ওই সময় তার শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102