ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতাল থেকে পলাতক কয়েদি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৬৬ বার পঠিত

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পলাতক কয়েদিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ।

পলাতক আসামী মিন্টু মিয়াকে বাবু বাজার ব্রীজের নিচ থেকে হ্যান্ডকাফসহ রাস্তায় ঘুরাঘুরি করছে এমন অবস্থায় উদ্ধার করেছে ঢাকা কেন্দ্রীয় কারা কতৃপক্ষ।

সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, শনিবার ভোররাতে আসামি মিন্টু মিয়া পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তিনজনক সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

মিটফোর্ড হাসপাতাল থেকে শনিবার (২৯ আগস্ট) ভোর আনুমানিক চারটার দিকে পালিয়ে যায় এই কয়েদি।

পলাতক আসামির নাম মিন্টু মিয়া। টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি সে।

শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে তাকে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে পাঠানো হয় হাসপাতালে।

জানা যায়, তিনজন কারারক্ষী ছিল মিন্টুর সাথে। পালিয়ে শ্বশুর বাড়ি যায় আসামি মিন্টু। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102