ads
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলিতে অনুমোদনহীন ডায়াগনস্টিক বন্ধ ও জরিমানা আদালতের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

হিলিতে অনুমোদনহীনভাবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রামমাণ আদালত। এর মধ্যে ১টি ক্লিনিক ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেন আদালত।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হিলির বিভিন্ন এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রমমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল ও জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রাফিউল আলম। এ সময় তার সহিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, ডা. গাদ্দাফি হোসেন, সেনেটারি পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম বলেন, সোমবার (৫ অক্টোবর) বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেহেরুন নেছা নামের একটি ক্লিনিক লাইসেন্স ছাড়াই ও চিকিৎসক ও নার্সের সুবিধা ছাড়াই পরিচালনা করছিলেন। এই অপরাধে ওই ক্লিনিকের মালিককে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ দিনের জেল ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও মেহেরুন নেছা ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102