ads
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

হুইপ আতিক করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শেরপুর সদর আসন-১ (সদর) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

শুক্রবার রাতে তার বড় মেয়ে ও শেরপুর মাতৃসদনের মেডিকেল অফিসার ডা. শারমিন রহমান অমি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হুইপ আতিক বর্তমানে ঢাকার ন্যাম ভবনে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার সামান্য জ্বর রয়েছে। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

তিনি আরো জানান, সংসদ সদস্যদের নিয়মিত করোনা পরীক্ষার অংশ হিসেবে ঢাকায় তার নমুনা নেওয়া হয়। শুক্রবার রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার পজেটিভ আসে। শেরপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডা. অমি।

উল্লেখ্য, হুইপ আতিক করোনাকালীন সময়কালে প্রথম থেকেই একজন জনপ্রতিনিধি হিসেবে ত্রাণ বিতরণসহ, সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102