ads
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ ডিসেম্বরের মধ্যে বসবে পদ্মা সেতুর শেষ স্প্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬০ বার পঠিত

মাত্র একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ অবকাঠামোর রূপ পাবে পদ্মা সেতু। আর সেই শেষ স্প্যানটি চলতি মাসের (ডিসেম্বর) ১০ তারিখের মধ্যেই বসে যাবে-এমনটাই জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ খবর জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবার জন্য এ সুখবরটি জানাতে চাই, এই বিজয়ের মাসেই পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যান বসে যাবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যানটি বসে যাবে আশা করছি।

এ সময় মন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্বের কোনো বিদ্রোহীকেই মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে, সে নির্বাচনে জয়ী বা পরাজিত যাই হোক না কেন এবার তাদের মনোনয়ন আমরা দেব না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102