ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ দফা দাবিতে বিকালে বিএনপির পদযাত্রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৫ বার পঠিত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ বিকালে রাজধানী ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার বিকেল ৩টায় এ পদযাত্রা শুরু হবে।

মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে শুরু করে পদযাত্রাটি রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হবে।

এতে মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনা ও আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বাসাবো বালুর মাঠ থেকে পদযাত্রা শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ করবে।

এতে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস।

পদযাত্রায় সামিল হতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102