ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

৩০০ দরিদ্র পরিবারের পাশে বেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫০ বার পঠিত

নিজ দেশ ওয়েলসের ৩০০ দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন তারকা ফুটবলার গ্যারেথ বেল। ক্রিসমাসে পরিবারগুলোকে সাহায্যের জন্য ১৫ হাজার পাউন্ড খরচ করেছেন তিনি। বাংলাদেশি অংকে যেটি ১৫ লাখ টাকারও বেশি।

ক্রিসমাস উপলক্ষে একটি ক্যাম্পেইনে তার কাছে সাহায্য চাওয়া হয়। মূলত আর্থিক অংক না চেয়ে বেলের সাক্ষরিত একটি জার্সি চাওয়া হয়। সেই জার্সি নিলামে তুলে প্রাপ্ত অর্থ দিয়ে দরিদ্রদের হাতে ক্রিসমাসের উপহার তুলে দেয়ার পরিকল্পনা ছিল আয়োজকদের। বেল তার সাক্ষরিত জার্সি তো দিলেনই, সঙ্গে দিলেন বড় অংকের নগদ অর্থও।

ওয়েলসের সোয়ানসি শহরের ৩০০ পরিবারের জন্য ১৫ হাজার পাউন্ড দান করেন এই ওয়েলস তারকা। ফলে প্রতি পরিবার পায় ৫০ পাউন্ড দামের ক্রিসমাস হ্যাম্পার।

সোয়ানসি শহরের সাংসদ ক্যারোলিন হ্যারিস ‘ক্রিসমাস সবার প্রাপ্য’ নামের এই প্রকল্পের উদ্যোক্তা। বেলের সাহায্য চেয়ে তিনিই যোগাযোগ করেছিলেন তার এজেন্ট জোনাথন বার্নেট এর সঙ্গে।

বার্নেট জানান, ক্যারোলিন যখন আমাকে প্রজেক্টটির কথা বললোৎ। সঙ্গে সঙ্গে আমি খুশি মনে বেলকে চিঠিটি দেখাই। সে দেখার সঙ্গে সঙ্গে জার্সির পাশাপাশি সাহায্যের হাতও বাড়িয়ে দেয়।

এমন মহানুভবতায় মুগ্ধ ক্যারোলিন হ্যারিসও। টুইটারে তিনি লিখেছেন, সত্যিকারার্থে আমি বাকরুদ্ধ। থ্যাংক ইউ গ্যারেথ বেল। অনেকগুলো পরিবারের পাশে দাঁড়াতে তুমি আমাদেরকে সাহায্য করেছো। আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। এই ক্রিসমাসে অনেকগুলো পরিবারের মুখে হাসি ফোটাবে তুমি।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ধারে টটেনহ্যাম হটস্পারে খেলতে এসেছেন এই ওয়েলস তারকা। যদিও স্পারদের হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে নামতে পেরেছেন তিনি। ইনজুরির কারণে মাঠে দেখা যাচ্ছে তাকে কমই। তবে মাঠের বাইরে ঠিকই নিজের পারফরম্যান্সে উজ্জ্বল বেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102