ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

৩২ বছর ধরে ঝুলে থাকা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

৩২ বছর ধরে ঝুলে পুরান ঢাকার সীমা হত্যা মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এতদিনেও মামলার নিস্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত ।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ মামলার শুনানিতে হাইকোর্ট বেঞ্চ বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের রায়গুলো দ্রুত বাস্তবায়ন হলে দেশে এত বেশি নারী নির্যাতন বাড়তো না ।

১৯৮৮ সালের ২৬শে এপ্রিল বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় লালবাগ থানার ১৬৬ নম্বর জগন্নাথ রোডের নিজ বাসায় খুন হন সীমা মোহাম্মদী । এরপর ৩২ বছর পার হয়েছে, বদলি হয়েছেন ১১ জন বিচারক, ৬৪ বার পড়েছে মামলার তারিখ । সাক্ষীদের হাজির করতে ২১টি তারিখে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু মামলার বিচার এখনো শেষ হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102