ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬ মাসের মধ্যে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

টানা তৃতীয় মাসের মতো দাম বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে খাদ্যপণ্যের দাম। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসের তুলনায় আগস্টে খাদ্য মূল্যসূচক গড়ে ১.৮ পয়েন্ট বেড়ে ৯৬.১ পয়েন্টে দাঁড়িয়েছে। শতকরা হিসাবে বেড়েছে ২ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২.১ পয়েন্ট। উর্ধমুখী ধারার এই মূল্যসূচক গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এর কারণ হিসেবে অবশ্য ডলারের দরপতনকেও চিহ্নিত করা হয়েছে। মূল্যবৃদ্ধির তালিকার শীর্ষে সুগার (চিনি) ও ভেজিটেবল অয়েল। আগস্টে খাদ্যশস্যের দামও শক্ত অবস্থানে ছিল। তবে, মাংস ও দুগ্ধজাতীয় খাবারের দাম ছিল জুলাইয়ের মতোই। ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত সবচেয়ে এই মূল্যসূচক সর্বোচ্চ প্রায় ১৩২ পয়েন্টে (১৩১.৯) উঠেছিল।

জুলাইয়ের চেয়ে ৬.৭ শতাংশ বেড়ে আগস্টে চিনির মূল্যসূচক দাঁড়িয়েছে ৮১.১ পয়েন্টে। জুলাইয়ে এই সূচকের অবস্থান ছিল ৭৬ পয়েন্টে। গতবছরের আগস্টের তুলনায় এই সূচক ৪.৯ পয়েন্ট ও শতকরা হিসাবে ৬.৪ শতাংশ বেশি। দুগ্ধজাতীয় খাদ্যপণ্যের সূচক দাঁড়িয়েছে ১০২ পয়েন্টে। যা প্রায় জুলাই মাসের মতোই। তবে, গবছরের আগস্টের চেয়ে ১.৭ পয়েন্ট ও ১.৭ শতাংশ বেশি।

আগস্টে ভেজিটেবল অয়েলের মূল্যসূচক দাঁড়িয়েছে ৯৮.৭ পয়েন্টে। যা জুলাই মাসের তুলনায় ৫.৯ শতাংশ ও ৫.৫ পয়েন্ট বেশি। এবং জানুয়ারির পর এটিই সর্বোচ্চ। গত মাসে খাদ্যশস্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ৯৮.৭ পয়েন্টে। জুলাইয়ের তুলনায় যা ১.৮ পয়েন্ট ও প্রায় ২ শতাংশ (১.৯) বেশি। এক বছর আগের একই সময়ের তুলনায় যা ৬.৫ পয়েন্ট ও ৭ শতাংশ বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102