ads
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ বছরে অনার্স পাস করলেন সাদ্দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

৯ বছর পরে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি অর্জন করলেন আইন বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সোমবার (৯ নভেম্বর) বিভাগের পক্ষ থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

ছয় বছরের মধ্যে চার বছর মেয়াদী অনার্স শেষ করার নিয়ম থাকলেও সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। এ ব্যাপারে সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, পাস করেছি। শিক্ষক, সহপাঠী সবাইকে ধন্যবাদ।
বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, ছয় বছরের মধ্যে চার বছর মেয়াদী স্নাতক (অনার্স) শেষ করতে হয়। যদিও এই নিয়মের ব্যত্যয় ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ক্ষেত্রে। তিনি ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

জানা যায়, সাদ্দাম হোসেন ২০১১-১২ সেশনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। প্রথম বর্ষ পার হতে তিনি তিন বছর সময় নেন। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। চতুর্থবারের প্রচেষ্টায় ২০১৫ সালে তিনি প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর ২০১৬ সালের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা পাস করতে পারেননি সাদ্দাম হোসেন। ২০১৭ সালের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর ২০১৮ সালে তৃতীয় বর্ষে পদার্পণ করেন সাদ্দাম। সেই পরীক্ষায়ও অকৃতকার্য হন সাদ্দাম। সর্বোপরি এই ছাত্রনেতা গত সাত বছরে পাঁচবার ফাইনাল পরীক্ষায় ফেল করেন।
তবে অনুষদের ডিনের বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাদ্দাম হোসেন স্নাতক শেষ করেন। স্নাতকে তাঁর ফলাফল প্রকাশিত হলে তিনি ২.৭১ পান বলে জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102