ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অক্সফোর্ডের টিকা বন্ধের সংবাদ সম্মেলনে অজ্ঞান হয়ে মাটিতে ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

স্থায়ীভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। এই টিকা নেয়ার পর অল্প কিছু সংখ্যক মানুষের রক্ত জমাট বাঁধার গুরুতর অভিযোগে দেশটি এক মাস আগে এর ব্যবহার স্থগিত করে। অবশেষে বুধবার তারা এই টিকা ব্যবহার একেবারে বন্ধ করে দেয়।

এদিকে, ডেনমার্কের একজন স্বাস্থ্য কর্মকর্তা এ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সময় অজ্ঞান হয়ে পড়ে গেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়- ডেনমার্কের ঔষধ সংস্থার প্রধান তানজা এরিচসেন দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ব্যবহার বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সময় অজ্ঞান হয়ে পড়ে যান।

বিবিসির ভিডিওতে দেখা যায়, তানজা পড়ে গেলে সামনে উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে যান এবং তাকে সহায়তা করতে ব্যস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে বিবিসি নিশ্চিত করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102