ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলেন রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭ বার পঠিত

অগ্নুৎপাতের কারণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জের জনবসতি। প্রায় তিন হাজারের মতো বাড়িঘর ধ্বংস হয়েছে, অসংখ্য মানুষ এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এসব মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সাহায্যের জন্য নিজের জার্সি নিলাম তুলবেন রোনালদো। তার গায়ে জড়ানো ও স্বাক্ষর করা পর্তুগালের এই জার্সিটি বিক্রি করে পাওয়া সকল প্রকার অর্থ দিয়ে সাহায্য করা হবে ক্ষতিগ্রস্তদের। পাঁচবারের এই ব্যালন জয়ী ফুটবলারের জন্য এমন দৃষ্টান্ত অবশ্য নতুন কিছু নয়।

আগামী ২৪ ডিসেম্বর জার্সিটি নিলামে তোলা হবে হবে। যেখানে অংশ নিতে পারবেন ভক্তরাও। নিজের স্বাক্ষর ছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রয়েছে রোনালদোর হাতে লেখা একটি বার্তাও, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’

পর্তুগালের হয়ে রোনালদো সর্বশেষ খেলেছেন গত মাসে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হেরেছিল পর্তুগাল। সেই ম্যাচ হারের কারণে সরাসরি ২০২২ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পর্তুগাল। নিলামে সেই জার্সিটিই তোলা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102