ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অচল সরাইল-নাসিরনগর সড়ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে ও প্রশাসনের গুলিতে নিহতদের বিচারের দাবিতে হেফাজতের ডাকা হরতালে অচল হয়ে পড়েছে সরাইল। আজ রোববার ভোর থেকেই সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে হরতালকারীরা। কোন ধরনের যানবাহন চোখে পড়েনি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়, কুট্রাপাড়া ও শাহবাজপুর এলাকায়।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আলেম ওলামা মাদরাসার ছাত্র ও সিভিল ড্রেসের লোকজন অবস্থান নিয়েছেন। হরতালকারীদের কারো কারো হাতে রয়েছে লাঠি ও কাঠের টুকরা। সরাইল সদরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকাল ও বিকাল বাজার এলাকায় শুধু কিছু ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেখা যায়। সিএনজি চালিত অটোরিকশা ও অন্য কোন যান চলছে না।

সরাইল হাসপাতাল মোড় এলাকায় নেতৃত্ব দিচ্ছেন উচালিয়াপাড়া মাদরাসার খতিব মাওলানা মো. জহিরূল ইসলাম, মাওলানা মাঈনুল ইসলাম ও বিকাল বাজার হাটখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ। সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ থেকে সরাইলের উচালিয়া পাড়া মাদরাসা পর্যন্ত শতাধিক গাছের গোল ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছেন হরতালকারীরা। তবে প্রগতি ‘স’ মিলের মালিক মো. জসিম উদ্দিন তাকে না বলে তার গাছ গুলি সড়কে দেওয়ায় প্রতিবাদ করেছেন।

জসিম উদ্দিন বলেন, আমার অনেক গুলো গাছ তারা সড়কে নিয়ে ফেলল। আমাকে মুখের কথাও বলল না। তারা হরতাল শেষ করে চলে যাবে। গাছগুলো সড়ক থেকে মিলে আনতে আমার তো অনেক টাকা খরচ হবে। এই টাকা দিবে কে? হাসপাতাল মোড়ে সড়কেকর উপর দিয়েছে আগুন। সরাইল অফিস পাড়ায় প্রকেশের পথে দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার তোরণের নিচে বাঁশ দিয়ে দিয়েছে ব্যারিকেট। সড়কে কিছু কিশোর ও শিশু মনের আনন্দে খেলছে ফুটবল। ফলে কোন ধরনের যানবাহন সরাইল সদরে প্রবেশ করতে পারছে না। তবে সকাল ৯টা পর্যন্ত সরাইল হাসপাতাল মোড় বা আশপাশের এলাকায় প্রশাসনের কোন সদস্য চোখে পড়েনি। সকাল ১০ টা ২০ মিনিটে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল মোড় থেকে সরাইল সদরের দিকে প্রবেশ করে। মিছিলে অংশগ্রহণকারী কিশোর ও শিশুদের হাতে ছিল লাঠি সোটা ও দা ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102