ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অটোরিকশা থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষণ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৬৪ বার পঠিত

বরিশাল সদর উপজেলায় অটোরিকশা থেকে নামিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক ব্যক্তি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মো. সোহেল (৩৩) নামে এক যুবককে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আটক করা হয় জাকির হোসেন মোল্লাকে (৩৫)।

ভুক্তভোগীর বাবা শুক্রবার কাউনিয়া থানায় মামলা করলে আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী বরিশাল ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিসে (ওসিসি) রয়েছে।

গ্রেফতার সোহেল ঝালকাঠির রাজাপুরের বরাইয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। জাকির বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মেয়েটি বরিশাল নগরী থেকে অটোরিকশায় সাপানিয়া এলাকার স্বজনের বাড়িতে যাচ্ছিল। সাপানিয়া পোলসংলগ্ন এলাকায় পৌঁছলে অটোরিকশা থামিয়ে অভিযুক্তরা তাকে নিয়ে যান। এরপর পার্শ্ববর্তী নির্জন এলাকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) ফারুক হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102