ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে এমসি কলেজের শিক্ষার্থীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৬৯ বার পঠিত

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে এমসি কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

নিহত শাহরিয়ার আহমদ স্বপন (১৯) সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্বপন মোটরসাইকেলযোগে জকিগঞ্জ থেকে সিলেট আসছিলেন। পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রীছাউনি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ করে মূল সড়কে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102