ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার মহরমকে চট্টগ্রামে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত

বরগুনায় জাতীয় শোক দিবসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে প্রত্যাহার করে প্রথমে বরিশাল রেঞ্জে এবং পরে রাতে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী ছাড়াও পুলিশের আরও ৫ সদস্যকে বরগুনা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে বরগুনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি এসব তথ্য জানান।

তিনি বলেন, যে ঘটনা ঘটেছে, এর সুষ্ঠু বিচার হবে বলে আমরা বরগুনাবাসীকে আশ্বস্ত করেছি। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী ছাড়াও পুলিশের আরও ৫ সদস্যকে বরগুনা থেকে এরই মধ্যে বদলি করা হয়েছে।

ডিআইজি আক্তারুজ্জামান বলেন, এটাই চূড়ান্ত ব্যবস্থা নয়। আসল ব্যবস্থা হবে তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের পর। অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর দেহরক্ষী মুসার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— বরগুনা সদর থানার উপপরিদর্শক (এএসআই) মো. সাগর, পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল রাফিউল ইসলাম, ডিবি পুলিশের কনস্টেবল কে এম সানি। তাঁদের প্রত্যাহার করে ভোলা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন ও কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার বরগুনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের শোক মিছিলে আরেকটি পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনার সময় ইটপাটকেলে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় পুলিশ ছাত্রলীগের ওই পক্ষকে নিবৃত্ত করতে বেধড়ক লাঠিপেটা করে।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102