ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অতিরিক্ত ভাড়া আদায়: চট্টগ্রামে তিন বাসকে ১৬ হাজার টাকা জরিমানা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার পঠিত

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন এবং অতিরিক্ত ভাড়া আদায় রুখতে চট্টগ্রামে মাঠে নেমেছে বিআরটিএ।

রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর অলংকার, একে খান ও দামপাড়া এলাকার বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান চালায় তারা। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিন বাসকে ১৬ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এসময় বাড়তি ভাড়া আদায়সহ ডকুমেন্ট হালনাগাদ না থাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি এসি বাসকে জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

অভিযানে অংশ নেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী।

অভিযানে বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে বিআরটিএ কর্তৃক অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রদান করা হয়। পাশাপাশি বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102