ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পঠিত

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহপরিচালিকা রেশমা ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে, ঢাকার দ্রুত বিচার আদালত-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে গৃহকর্মী সেজে প্রতারণার ঘটনা বেড়েছে। প্রতারক চক্রদের হাত থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন, পরিচয় ও সঠিক কাগজপত্র যাচাই করে গৃহকর্মী নিয়োগ দিতে হবে। প্রয়োজনে গৃহকর্মীর কাগজপত্র ও পরিচয় সংক্রান্ত বিষয় থানায় জমা দেয়া কথাও বলেন আদালত। চতুর গৃহকর্মীদের প্রতারণার স্বীকার হয়ে ইডেনের সাবেক অধ্যক্ষ অকালে প্রান হারান। তাদের অনুকম্পা পাওয়ার কোন সুযোগ নেই।

গত বছরের ১০ই ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর রোডের নিজ ফ্ল্যাটে খুন হন মাহফুজা চৌধুরী। তার স্বামী ইসমত কাদির গামার করা মামলায় দুই গৃহপরিচারিকা রেশমা ও স্বপ্নাকে ঘটনার পাঁচ দিন পর আটক করে নিউ মার্কেট থানা-পুলিশ। ঐ বছরই দুই জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আর চলতি বছরের ৯ই ফেব্রুয়ারি দুই গৃহপরিচারিকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102