ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনন্ত জলিলের পোস্ট শেয়ার করে ‘লেইম’ বললেন পরীমণি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৫০ বার পঠিত

ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলের পোস্ট শেয়ার করে তা ‘লেইম’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে পরীমণি তার ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

পরীমণি লিখেন, আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক আমি রাজকে নিয়ে দিন “দ্যা ডে” দেখবো নিশ্চই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।

মূলত অনন্ত জলিল এক অনলাইন পোর্টালের নিউজ শেয়ার করেছেন। যেখানে লেখা ‘হলে পরানের দর্শক নাই, স্যোসাল মিডিয়াতে ফাঁকা আওয়াজ।’ আর এতেই ক্ষেপেছেন পরীমণি।

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বর্ষা ও অনন্ত জলিলের অভিনীতি ‘দিন দ্য ডে’ ছবি। অন্যদিকে রায়হান রাফীর পরিচালনায় লাইভ টেকের প্রযোজনায় নির্মিত সিনেমা ‘পরাণ’ও মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান।

এদিকে পরীমণির শেয়ার করা পোস্ট অনন্ত জলিলের ফেসবুক আইডিতে রাত সাড়ে আটটার দিকে খুঁজে পাওয়া যায়নি।

এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার মুখে পড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘দিন দ্য ডে’। এরপরই ‘পরাণ’, তারপর ‘সাইকো’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102