ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনলাইনে বসন্তবরণ করবে রাবির চারুকলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বাংলা সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বসন্তবরণ। দেশব্যাপী নানা আয়োজনে উৎসবটি উৎযাপিত হলেও এবার করোনার প্রাদুর্ভাবে ক্যাম্পাস বন্ধ থাকায় ম্লান হয়েছে বাসন্তী পরিকল্পনা। তবে এই ঐতিহ্যকে ধরে রাখতে ‘বসন্ত আসবেই’ স্লোগানকে সামনে নিয়ে দেশে প্রথমবারের মতো অনলাইনে বসন্তবরণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

প্রতি বছর রাবির চারুকলা অনুষদ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা এবং বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা দিয়ে বসন্তকে স্বাগত জানাতে ‘বসন্তবরণ এবং পিঠা উৎসব’র আয়োজন করে থাকে। এ বছর এ আয়োজন থমকে গেলেও বসন্তবরণ থেমে থাকছে না।

অনলাইন বসন্তবরণ উৎসবের সমন্বয়ক ও চারুকলা অনুষদের শিক্ষার্থী জনি মাহমুদ জানান, অনলাইন বসন্তবরণ উৎসবটির নাম দেওয়া হয়েছে ‘হাওয়াই বসন্ত ১৪২৭’। অনুষ্ঠানটি রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ‘রেডিও চারু’ নামের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে। যেখানে চারুকলার শিক্ষার্থীদের পাঠানো নাচ, গান, কবিতা, ফ্যাশন শো এবং নাটিকা প্রদর্শিত হবে। অনুষ্ঠানে শিক্ষকদেরও অংশগ্রহণ থাকবে। অনুষ্ঠানে সঞ্চালক ভিডিও কলে কিছু পারফর্ম এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেবেন যা সরাসরি প্রচারিত হবে। এ ছাড়া চারুকলার শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্মের ছবি নিয়ে একটি ‘অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে।

স্লোগানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বসন্ত আসবেই’ এই আত্মবিশ্বাসী আশার বাণীকে উপজীব্য করে এবারের আয়োজন। সকল জরাজীর্ণতাকে কাটিয়ে বসন্তের নতুন পাতা এবং নতুন ফুল ফোটার মতো করে ব্যাক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবন বসন্তের মতো আনন্দময় হোক, এই শুভকামনাকে সামনে রেখে আমাদের এবারের আত্মবিশ্বাসী স্লোগান ‘বসন্ত আসবেই’।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার বলেন, ‘বাঙালি জাতির অন্যতম উৎসব হচ্ছে বসন্তবরণ এবং পিঠা উৎসব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছরই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে আসছে। কিন্তু এ বছর দেশের পরিস্থিতি বিবেচনা করে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার্থে এখন বিশ্ববিদ্যালয় খুলছে না। তাই বাঙালি জাতির যে ঐতিহ্য, সেটি ধরে রাখতেই ক্ষুদ্র পরিসরে আমরা অনলাইনে বসন্তবরণের আয়োজন করতে যাচ্ছি। অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

এর আগে করোনাকালীন সংকটেও রাবি চারুকলা সফলতার সঙ্গে ‘ই-বৈশাখ ১৪২৭’ নামে অনলাইন বর্ষবরণ উদযাপন করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102