ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনলাইন ক্লাস করতে না দিয়ে কলেজে পাঠানোয় ছাত্রীর আত্মহত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। লকডাউনে অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এক কলেজছাত্রী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলে যায় কলেজ। তবে ওই ছাত্রী অনলাইনে ক্লাস করতে চেয়েছিলেন। তবে তার অভিভাবকেরা সেটি মেনে না নিয়ে জোর করে কলেজ হোস্টেলে পাঠায় তাকে।

আর এতেই অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। তার নাম কোন্ডাপল্লি মণীষা অঞ্জু। দেশটির পুলিশেরও ধারণা ওই ছাত্রী আত্মহত্যা করেছে।

শ্রীকাকুলামের ‘রাজীব গাঁধী ইউনিভার্সিটি অফ নলেজ টেকনোলজিস’-এর ছাত্রী অঞ্জুর ঝুলন্ত দেহ গেল বুধবার তার হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়। তদন্তের পর পুলিশ এটি আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে অভিভাবকেরা জোর করে কলেজে পাঠানোয় অভিমানী অঞ্জু আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের দাবি।
বিজয়নগরমের নেল্লিমারলার বাসিন্দা অঞ্জু করোনা আবহে অনলাইনেই ক্লাস করতেন বলে পরিবার সূত্রের খবর। কলেজ খোলার পর কর্তৃপক্ষের তরফে শিক্ষার্থীদের জানানো হয়, তারা চাইলে কলেজে এসে অফলাইন ক্লাসে যোগ দিতে পারেন। অথবা অনলাইনেও ক্লাস করতে পারেন। পুলিশ সূত্রের খবর, অঞ্জু অনলাইনে ক্লাস চালিয়ে যেতে চাইলেও অভিভাবকেরা জোর করে কলেজে হস্টেলে পাঠিয়েছিলেন তাকে। সূত্র: আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102