ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীর্ঘদিনের প্রেম, অনশনরত তরুণীর মায়ের মামলায় প্রেমিক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউরফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম(২০) এবং একই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার জান্নাত (১৬) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। প্রেমের সূত্র ধরে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে এসে অনশনে বসে প্রেমিকা সাদিয়া আক্তার জান্নাত। এ খবরে সাকিবুল বাড়িতে ভিড় জমায় মানুষ সাকিবুল ইসলামের বাড়িতে। সেই থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

রোববার (২ অক্টোবর) সরেজমিনে গিয়ে জানা জানা যায়, শনিবার দুপুর থেকে সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের ওই কিশোরী বিয়ের দাবিতে অনশন করছে। সে এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে৷ এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেছিল মেয়েটি। সেই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেও কোনো সমাধান করেননি।

ওই কিশোরী সাদিয়া জানান, দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি।

প্রেমিক সাকিবের মা ফেরদৌসি বেগম বলেন, আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।

এদিকে, রোববার (২অক্টোবর) সাদিয়া আক্তার জান্নাতের মা নাজমা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।পরে নবীনগর থানা পুলিশ প্রেমিক সাকিবের বাড়িতে এলে সাকিবের পরিবারের লোকজন প্রেমিকা সাদিয়াসহ প্রেমিক সাকিবকে পুলিশে সোপর্দ করেন।

প্রেমিকা সাদিয়া আক্তার জান্নাত (১৬) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে সোমবার ভিক্টিম হিসেবে এবং প্রেমিক সাকিবকে আসামি হিসেবে (৩ অক্টোবর) সোমবার কোর্টে প্রেরণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক মেয়েটি একাধিক বার ছেলের বাড়িতে চলে এসেছে,বার বার মেয়ের পরিবার তাকে বুঝিয়ে নিয়ে গিয়েছে।

শনিবার পূনরায় সে সাকিবুলের বাড়িতে এলে তার পরিবারের লোকজন তাকে বার বার নেওয়ার চেষ্টা করলেও সে যায়নি। রোববার আনুমানিক ১২টার দিকে স্থানীয় হুজুর দারা তাদের দুজনকে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে পড়ানো হয়। তবে মেয়েটি অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের কাবিন করানো সম্ভব হয়নি।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে আসামী কে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102