ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনাকাঙ্খিত ভুল: মুশি’র ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচে সতীর্থের সঙ্গে খারাপ আচরণের জন্য ক্ষমা চেয়ে পার পাননি মুশফিকুর রহিম। তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশনে আচরণ বিধি ভঙ্গ করায় বেক্সিমকো ঢাকার অধিনায়কের নামের পাশে যোগ হয়েছে একটা ডিমেরিট পয়েন্ট।

সোমবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে বরিশালের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় সতীর্থ নাসুম আহমেদের ওপড় চড়াও হন মুশি। ১৩তম ওভারে একবার, এরপর ১৭তম ওভারে ক্যাচ নিয়ে ভুল বোঝবুঝির সৃষ্টি হওয়ার পর নাসুমকে আঘাত করতে যান মুশফিক, তবে অন্যদের সহায়তায় নিজের অবস্থান থেকে সরে আসেন তিনি।

মোস্ট সিনিয়র ক্রিকেটারের থেকে এমন আচরণে বেজায় খেপেছেন টাইগার ভক্তরা। এ ঘটনার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুশি। অনেকে তো এটাও বলছেন, টাইগার ক্রিকেটে মুশির যা অবদান, তার চেয়েও বেশি হারের কারণ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে, নিজের অনকাঙ্খিত ভুলের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চান মুশফিক। এছাড়া ক্রিকেটার নাসুম আহমেদের সঙ্গে হাস্যজ্জল ছবি তুলে নিজের ভেরিফাইড পেইজে পোস্ট দেই ঢাকার অধিনায়ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102