ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি বন্ধে হাইকোর্টের রুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫ বার পঠিত

অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক সাংবাদিকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সোমবার (৬ সেপ্টেম্বর) আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন জানান, গত ১ সেপ্টেম্বর এ রুল জারি করেছেন হাইকোর্ট। এরই মধ্যে রুলের এ আদেশটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

রুলে অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বাংলাদেশের সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিধিমালা কেন করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন আরও জানান, অনিবন্ধিত এসব পোর্টাল, আইপি টিভি ও নিউজ সংক্রান্ত ফেসবুকে পেজে এমন সব খবর ছড়ায় যার কোনো অস্তিত্ব নেই। এসব ভুয়া খবরে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আর বিদেশে ভাবমূর্তি নষ্ট নয়। এ কারণে এসব বন্ধে রিট করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102