ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনিয়মের তথ্য নিতে গিয়ে হাসপাতালে হামলার শিকার ৪ সাংবাদিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ বার পঠিত

ময়মনসিংহ: সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন চার সাংবাদিক। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যের জন্য গেলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

ঘটনার পর উপজেলার অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করে।

জানা যায়, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে কয়েক দিন যাবৎ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। শনিবার সকালে হাসপাতালে খাবারের নিম্নমান নিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় কর্মচারীরা।

এ সময় আহত হয় দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান এবং গণমুক্তির মাসুদ রানা।

আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে কয়েক দিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম বলেন, ‘আমি একটু বাহিরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে জানা নেই।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102