ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর নতুন দিন তারিখ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।

জনপ্রিয় ক্রিকেটভিত্তক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের তাদের প্রতিবেদনে জানাচ্ছে এ খবর। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে। আজ দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

ক্রিকবাজের প্রতিবেদন মোতাবেক, আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ আইপিএলের ভাগ্য নির্ধারণে বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর শীর্ষ কর্তারা। প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন ছয় শহরের বদলে একটি শহরে খেলা চালিয়ে নেয়ার। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব টেকেনি।

চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকে তাদের মতামত জিজ্ঞেস করেছে আয়োজকরা। বেশ কয়েকটি দল পুরো আইপিএল বন্ধ করে দেয়ার পক্ষেই নিজেদের মত দিয়েছে। তাই আপাতত স্থগিত করার সিদ্ধান্তি নেয়া হয়েছে।

গত দুইদিন ধরে করোনাকে ঘিরে একের পর এক নেতিবাচক খবরই পাচ্ছে আইপিএল। এ কারণেই মূলত স্থগিত করে দেয়া হয়েছে আইপিএলের বাকি খেলাগুলো। এখনও পর্যন্ত মাঠে গড়িয়েছে আইপিএলের ২৯টি ম্যাচ। গ্রুপপর্বের ২৭ ও পরে প্লে-অফের চারটি মিলিয়ে মোট ৩১টি ম্যাচ বাকি রয়েছে টুর্নামেন্টের।

এদিকে দুইদিনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে আইপিএলের চারটি দলে। মঙ্গলবার তৃতীয় ও চতুর্থ দল হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত খেলোয়াড়ের কথা জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিট্যালস। এর আগে কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়ার এবং চেন্নাই সুপার কিংসের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন।

আজ নতুন করে আক্রান্ত হয়েছেন হায়দরাবাদের ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও দিল্লির লেগস্পিনার অমিত মিশ্র। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ রাতেই মাঠে নামার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের, প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ানস।

কিন্তু এ দুই দলের দুই খেলোয়াড় আক্রান্ত হওয়ায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে নিলো আইপিএল আয়োজকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102