ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনিয়মের অভিযোগে তিন পৌরসভার নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নির্বাচনে অনিয়মের অভিযোগে তিনটি পৌরসভার বেসরকারি ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি জানান, এ তিন পৌরসভা নির্বাচনের বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পৌরসভাগুলো হচ্ছে- ঝালকাঠির নলছিটি, টাঙ্গাইলের ভূঞাপুর ও সাতক্ষীরার কলারোয়া। সোমবার নিজ কার্যালয়ে কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কবিতা খানম এ কথা বলেন। তৃতীয় ধাপে এ তিন পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কবিতা খানম বলেন, তৃতীয় ধাপে কয়েকটি পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা সামান্য বিঘœ ঘটে। গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ভঙ্গ হলো, কারা দায়ী- এই বিষয়গুলো তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার যদি দেখা যায় অপরাধ ঘটেছে, তাহলে যে পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নেব। প্রতিবেদনের প্রেক্ষিতে দরকার হলে ফৌজদারি বা নির্বাচনি আইনে মামলা করব।

চতুর্থ ও পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চতুর্থ ধাপে ৫৬টি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে রংপুর ও রাজশাহী বিভাগের যেখানে যেখানে নির্বাচন আছে সেখানকার ডিসি, এসপি, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে মিটিং করেছি। অনলাইনে অনুষ্ঠিত এ মিটিংয়ে আমার সঙ্গে ইসি সচিব যুক্ত ছিলেন। ভোট যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে যাতে নিয়ন্ত্রণ করা হয় সেই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এজন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এর আগে রাজশাহী বিভাগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে তারা বৈঠকে জানিয়েছেন।

#সূত্রঃ যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102