ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনুমোদনহীন পাহাড় কাটায় তমা কনস্ট্রাকশনকে ৫০ কোটি টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

অনুমোদনহীন পাহাড় কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনকে ৫০ কোটি টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমোদনহীন পাহাড় কাটায় তমা গ্রুপ অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে দোহাজারী–কক্সবাজার রেললাইন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তমা কনস্ট্রাকশনকে ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু, তমা গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠান এর বাইরে আরও ১৬টি পাহাড়ের দুই কোটি ২২ লাখ ঘনফুট বেশি মাটি কাটে। এ ধরনের অভিযোগ পেয়ে গত নভেম্বরে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।

নির্ধারিত সময়ে বুধবার তমা গ্রুপের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা শুনানিতে অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102