মডার্নার টিকা আনতে আবেদন করেছে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাতে সায় আছে স্বাস্থ্য অধিদপ্তরের। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আরও জানান, এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে, ঔষুধ প্রশাসন অধিদপ্তরে।
সোমবার (৩ মে) দুপুরে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, মডার্নার টিকা অতি শীতল তাপমাত্রায় রাখতে হয়। এটি রাজধানীতে রেখে প্রয়োগের উপযোগিতা থাকলেও রাজধানীর বাইরে সেই ব্যবস্থা এখনও নেই।