ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর দরজায় তালা দিল স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরা সদর উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলায় নেট পেঁচিয়ে হত্যার পর ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে তার স্বামী। বিক্ষুব্ধ জনতা স্বামী আবদুল খালেককে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পারভীন আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আবদুল খালেকের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় পারভীনের। তাদের ঘরে ছয় বছরের একটি মেয়ে আছে।

ইটভাটা শ্রমিক আবদুল খালেক রাজনগর জামাইপাড়া গ্রামের অপর এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে বিরোধ চলে আসছিল স্ত্রী পারভীনের সঙ্গে।

মঙ্গলবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে ভোরের দিকে ঘুমন্ত স্ত্রীর গলায় নেট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে খালেক। পরে তাকে লেপচাপা দিয়ে ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায় সে।

বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসী আবদুল খালেককে ধরে এনে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় খালেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102