ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের কথা লুকিয়ে রাখতে পারলেন না বিধবা নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

এবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরমান হোসেন লালু (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালু উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের মনির হোসেনের ছেলে।

গেলো বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গেলো ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিধবা ওই নারী তার বাড়িতে একাই থাকতেন। কয়েক মাস আগে আরমান ও তার তিন সহযোগী ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে আরমান তাকে ধর্ষণ করেন। এতে ওই বিধবা নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ধর্ষণকাণ্ডে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এক নম্বর আসামি আরমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102