ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্তঃসত্ত্বা হয়েও কান উৎসবে বাংলাদেশি তারকা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৫ বার পঠিত
সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তি

শুরু হয়েছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত হন সেখানে।

এতে গেল কয়েকবারের মতো এবারও হাজির হয়েছেন বাংলাদেশি মেয়ে ও সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তি।
তবে এবার কান উৎসব তার জন্য বিশেষ হয়ে থাকছে। কারণ তিনি এমন একসময়ে এই উৎসবে হাজির হয়েছেন, যখন প্রিয়তি তার শরীরে বহন করছেন আরও একটি প্রাণ। আবারও মা হচ্ছেন এই সুপারমডেল। আর অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবারের আয়োজনে তিনি অংশ নিয়েছেন।

গণমাধ্যমকে প্রিয়তি বলেন, আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যেই বেশ কিছু ইভেন্ট অংশ নিতে হবে। আজকেই লালগালিচায় হাঁটব আমি।

সুখবর প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ, আবার মা হতে চলেছি। আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।

এর আগে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে প্রিয়তির হাতে।

মাকসুদা আখতার প্রিয়তি; আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট। ঢাকার মেয়ে প্রিয়তি ব্যবসায় ব্যবস্থাপনায় পড়তে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। এরপর কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে।

প্রশিক্ষণ নেন বিমান চালনার। ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হয়ে চমকে দেন তিনি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। বর্তমানে বিমান চালনা আর মডেলিং নিয়েই ব্যস্ত রয়েছেন প্রিয়তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102