ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়ানোর হুমকি স্বামীর, লজ্জায় স্ত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

কুমিল্লার বুড়িচংয়ের স্বামী কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় এক গৃহবধূ অপমানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ মার্চ) সকালে ঘরের তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। নিহত তাসলিমা (১৯) কুমিল্লার বুড়িচংয়ের মিথলমা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। ৮ মাস আগে কুমিল্লা মহানগরীর মুরাদপুর এলাকার ফারুক মিয়ার ছেলে সুজন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন নানাভাবে যৌতুকের জন্য তাসলিমা ও তার পরিবারকে চাপ দিতে থাকে। এর জেরে প্রায় দেড় মাস আগে তাসলিমা তার বাবার বাড়িতে চলে যান। তার আগে স্বামী সুজন স্ত্রীর সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইল ফোনে তুলে রেখেছিলেন। তিনি ছবিগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। তা নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল।

এক পর্যায়ে স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তিতে শুক্রবার (১২ মার্চ) দুলাল মিয়াসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নগরীর মুরাদপুরের সুজনের বাড়িতে গেলে তাদের কাছে উল্টো নিজের স্ত্রীকে চরিত্রহীন বলে অভিযোগ করেন সুজন। এ ছাড়া আগেই তুলে রাখা ছবি দেখিয়ে আর সংসার করবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি তাসলিমা জানতে পেরে অপমানে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনার বিষয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই কামাল বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102