ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্তরালে পপি, বিপাকে ফেসবুক আইডির অ্যাডমিন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। প্রায় এক বছর ধরে সবার অন্তরালে রয়েছেন তিনি। বন্ধু, স্বজন, সহকর্মী এবং সংবাদকর্মী কেউই কোনো খোঁজ পাচ্ছেন না তার। পরিবারের লোকজনও জানেন না কোথায় আছেন পপি। এছাড়া তার ফোন নম্বরটিও বন্ধ। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিদিনই ভক্ত-অনুরাগীসহ অনেকে ম্যাসেজ বা ফোন করছেন অভিনেত্রীকে।

এদিকে অভিনেত্রীর ফেসবুক আইডির অ্যাডমিন ঊষা সরদার বিষয়টি নিয়ে বেশ বিপাকে পড়েছেন। বিভিন্নজনের ম্যাসেজ আর ফোন আসায় কি করবেন ভেবে না পেয়ে বিষয়টি নিয়ে সবার উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

অ্যাডমিন ঊষা লিখেছেন, সবাইকে সালাম। আমি ঊষা সর্দার, পপি আপু আমাকে তার বোন হিসেবে অনেক ভালোবাসে। বিশ্বাস করে, তাই আমি শুরু থেকেই তার ফেসবুক পেজ অ্যাকাউন্টটি ম্যানেজ করছিলাম। কিন্তু গত ৪/৫ মাস এই প্রোফাইলের মালিকের/আপুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাই আমি সবাইকে অনুরোধ করছি, এই অ্যাকাউন্টে কোনো টেক্সট অথবা কল পাঠাবেন না।

এছাড়াও আইডির নিরাপত্তার বিষয়ে লিখেছেন, এই আইডিটা অনেকদিন যাবত বন্ধ রয়েছে। তাই আইডিটা ডিজেবল অথবা বন্ধ হয়ে গেলে আমি কি করবো আমি জানি না। তাই খুবই দ্রুত আমি এই আইডিটা আপুকে হস্তান্তর করতে চাই।

ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নায়িকা। জানা যায়, রাজধানী ঢাকা শহরেই নাকি সংসার করছেন তিনি। এর মধ্যে গত ২৮ অক্টোবর ফের গুঞ্জন উঠে, পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। এসব গুঞ্জনের একটি খবরও সত্যতা যাচাই করা যায়নি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই তারকা প্রকাশ্যে আসলেই সব সত্যতা জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102