ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্য প্রাণির মাধ্যমে বাদুর থেকে মানুষে এসেছে করোনা ভাইরাস- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

অজ্ঞাত কোনো প্রাণির মাধ্যমে বাদুর থেকে মানবদেহে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের নতুন একটি রিপোর্টে একথা বলা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত ওই রিপোর্টটি মঙ্গলবার প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত টিম তথ্যপ্রমাণ দেখতে পেয়েছেন যে, চীনের উহানে কুমির, গর্তে বাস করা ব্যাজার নামের প্রাণি এবং সাপ জীবন্ত কেনাবেচা হয়। এসব প্রাণির কোন প্রজাতি বা অজ্ঞাত মধ্যবর্তী কোন প্রাণির মাধ্যমে বাদুর থেকে মানুষের শরীরে স্থানান্তর হয়ে থাকতে পারে মূল করোনা ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম বলেছেন, সার্স-কোভ-২ বা করোনা ভাইরাস কোথা থেকে উৎপত্তি হয়েছে তা এখনও নির্ধারণ করে বের করতে হবে। এ বিষয়ক তাদের রিপোর্টের খসড়া একটি কপি দেখতে পেয়েছে অনলাইন স্কাই নিউজ। তার ওপর ভিত্তি করে এ খবর দিয়েছে তারা।

তবে মধ্যবর্তী একটি বাহকের তত্ত্ব অনেক বেশি জোরালো হয়েছে। অন্যদিকে উহানের ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এতদিন যা মনে করা হয়েছিল তার কোনো সম্ভাবনা নেই বলে মনে হয়েছে। তবে এটা যে হতে পারে সে বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না।

বিশেষজ্ঞ টিমের রিপোর্টে এই তত্ত্ব প্রত্যাখ্যাত হয় যে, করোনাভাইরাস ইচ্ছাকৃতভাবে বা কোনো ল্যাবরেটরি থেকে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা অনুসন্ধানে গিয়ে বেশ কিছু জটিলতার মুখোমুখি হয়েছিলেন বলে রিপোর্টে ইঙ্গিত দেয়া হয়েছে।

চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন অভিযোগ উঠার পর উহানে অনুসন্ধানে যাওয়া নিয়ে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে গত বছর জুলাই মাসে আলোচনা শুরু হয়। তার সমাপ্তি ঘটে এ বছর জানুয়ারিতে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা উহান পৌঁছাতে সক্ষম হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102