ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপরাধ দমনে কাজ করছে কমিউনিটি পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কমিউনিটি পুলিশ জনগণকে সম্পৃক্ত করে সমাজের অপরাধ দমন, প্রতিকার ও প্রতিরোধে কাজ করছে। সারাদেশে কমিউনিটি পুলিশিং এর সঙ্গে কয়েক লাখ মানুষ যুক্ত রয়েছেন।

ফলে আমাদের সমাজে যেসব সমস্যা সৃষ্টি হয়, সেগুলো সমাধানে কাজ করা সম্ভব হচ্ছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় দেশের মানুষ পুলিশের কাছে যেতে অনীহা প্রকাশ করত। কিন্তু কমিউনিটি পুলিশিং হওয়ার পর থেকে এই দূরত্বটা কমেছে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের একটি যোগাযোগ সৃষ্টি হয়েছে। পুলিশ ও সাধারণ জনগণের সম্পর্কের কারণে এখন যেকোন অপরাধ দ্রুত প্রতিকার করা যাচ্ছে। যারা শুরু থেকে এই কমিউনিটি পুলিশিং গঠনে উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

পুলিশ সুপার মিলন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, চাঁদপুর যেমন ইলিশের বাড়ি তেমনিই কমিউনিটি পুলিশের বাড়িও চাঁদপুর। কারণ কমিউনিটি পুলিশের প্রথম কার্যক্রম চাঁদপুর থেকেই শুরু হয়েছিল। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই কমিউনিটি পুলিশের জন্ম।

সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া। এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে এবং কেক কাটা হয়।

এসব অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102