ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপরাধ যাই হোক, শিশুদের সাজা সর্বোচ্চ ১০ বছর: হাইকোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

শিশুদের বিচার নিয়ে এতদিন ছিলো নানা রকম অসঙ্গতি। তবে সেসব অসঙ্গতি দূর করে দিয়েছেন তিন সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। আদালত তার রায়ে সাফ জানিয়ে দিয়েছেন, শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোন সাক্ষ্যগত মূল্যই নেই। অপরাধ যাই হোক..শিশুকে ১০ বছরের বেশি সাজা প্রদান করা যাবে না।

আইনের সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে দেশে কোন সুনির্দিষ্ট আইন নেই। আগে শিশুদের বিচার হতো ১৯৭৪ এর শিশু আইন অনুযায়ী। ২০১৩ সালে হয় নতুন শিশু আইন। এই আইনে শিশুর বয়স, জবানবন্দি গ্রহণ, দণ্ড ও শিশু শোধানাগারসহ বিশেষ বেঞ্চ গঠন করা হয়। যা নিয়ে পক্ষে-বিপক্ষে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আর সেজন্যই ফুল বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

সেই বেঞ্চেই শিশুদের নিয়ে যুগান্তকারী রায় দিয়েছেন। রায়ের তিনটি সিদ্ধান্ত হলো- শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোন সাক্ষ্যগত মূল্য নেই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোন শিশুকে সাজা দেয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না। অপরাধ যাই হোক না কেন একজন শিশুকে ১০ বছরের বেশী সাজা নয়।

ভারত, যুক্তরাজ্যের উচ্চ আদালতের নজির বিবেচনায় নিয়েই শিশুদের নিয়ে এমন রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলছেন, শিশুদের বিচারের ক্ষেত্রে নিম্ন আদালত এই রায় বিবেচনায় নেবেন।

আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন, শিশুরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই অপরাধকে নিজেদের ঘাড়ে নিয়ে নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102