ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপহরণের পর ৫ লাখ টাকা দাবি, উপজেলা চেয়ারম্যানের পিএস গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

যশোরের মণিরামপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে সাজিদ হাসান (৪০) নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। ৯৯৯-এ কল অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সাজিদ হাসান বাদী হয়ে আশিকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

অপহরণের শিকার সাজিদ ঢাকার কেরানীগঞ্জের কাজী মাহমুদুল হাসানের ছেলে ও মেসার্স আর্থ প্রাইভেট লিমিটেডে চাকরি করেন। গ্রেফতার আশিকুর রহমান (৩৫) উপজেলার চালুয়াহাটি গ্রামের মিজানুর রহমান খানের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের ব্যক্তিগত সহকারী ছিলেন। তবে জুলাইয়ে ব্যক্তিগত সহকারী থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।

জানা যায়, মঙ্গলবার মেসার্স আর্থ প্রাইভেট লিমিটেডের কাজে মণিরামপুরে আসেন সাজিদ হাসান। এদিন বিকেলে অস্ত্র ঠেকিয়ে আশিকুর রহমানসহ তিন যুবক সাজিদকে অপহরণ করে পৌরশহরের গোহাটা মোড়ের একটি বাড়িতে রাতভর আটকে রাখেন। এ সময় তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোহাটা এলাকার একটি বাসা থেকে অপহৃত সাজিদকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশিকুর রহমানকে আটক করে পুলিশ।

ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক কাজল বিশ্বাস জানান, তিনি ২০২২-২৩ অর্থবছরে মণিরামপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৩৩ জন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রকল্প পান। এরই মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। সে মোতাবেক সোমবার ঢাকা থেকে বিশেষ কাজে প্রতিষ্ঠানের স্টাফ সাজিদ হোসেনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাসের কাছে পাঠান। বিকেলের পর থেকে তার স্টাফের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি চিন্তায় পড়েন। রাত ১০টার পর আশিকুর রহমান তার মোবাইল ফোন থেকে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। ৯৯৯-নম্বরে ফোন দিয়ে ঘটনা জানালে পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের গোহাটা এলাকার একটি বাসা থেকে সাজিদকে উদ্ধার করে। এ সময় পুলিশের হাতে আশিকুর রহমান আটক হন।

উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের দাবি, জুলাইয়ে আশিকুর রহমানকে পিএস থেকে বাদ দিয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, বুধবার সাজিদ হাসান বাদী হয়ে আশিকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102