চট্টগ্রামে অপহরণের ১১ মাস পেরিয়ে গেলেও ড্রাম পিকআপ চালক মোসলেম উদ্দিনকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে, চট্টগ্রাম প্রেস ক্লাবে মোসলেম উদ্দিনকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে তার পরিবার।
তার পরিবারের দাবি, গত ২১ ফেব্রুয়ারি পটিয়া উপজেলার সাতগাউছিয়া দরবার শরীফের পাশ থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে জিম্মি করে নিয়ে যায়। খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরদিন পটিয়া থানায় একটি অপহরণ মামলা করলে পাঁচজনকে আটক করে পুলিশ। আটককৃতরা আপহরণ করেছে বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। কিন্তু পুলিশ এখনো মোসলেম উদ্দিনকে উদ্ধার করতে না পরায় ক্ষোভ জানায় তারা। পরিবারের পক্ষ থেকে মামলাটি পিবিআইকে হাস্তান্তরের অনুরোধ করা হয়।