ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপহরণের ১২ ঘণ্টা পর শিশু উদ্ধার, গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে অপহরণের ১২ ঘণ্টা পর শিশু ফারহানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম গ্রামের ক্যানালপাড়ার শাওন, আকাশ, রাশেদা খাতুন, আসাননগর গ্রামের খোরশেদ, কলেজপাড়ার কাজী সুমন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৩১ মার্চ বিকেলে আলমডাঙ্গা কলেজপাড়া থেকে কাজী সজিবের ছেলে কাজী ফারহানকে চিপস হাতে দিয়ে দুই মোটরসাইকেল আরোহী অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ফোন করে শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি পুলিশকে জানালে, আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার ক্যানালপাড়ার শাওনের বাড়ি থেকে ফারহানকে উদ্ধার করে। ফারহানকে তলপেটে ও হাতে চেতনানাশক ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে লুকিয়ে রাখছিল তারা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শিশু ফারহানের বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102