ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপহরণ-ব্ল্যাকমেইল, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার ঢাবি শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী রাজধানীর খিলগাঁও এলাকায় বান্ধবীর সঙ্গে দেখা করতে যান। পরে তাকে আটকে মারধরের পর নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এমন অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় অপহরণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-দীন ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম অপূর্ব (২৮)। গতকাল জাতীয় জরুরি সেবা নম্বরের পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স অফিসার) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান। বলেন, গতকাল সকাল পৌনে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার হলের জুনিয়র শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্র বান্ধবীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাতে মালিবাগ যায়। ভোররাতের দিকে তারা জানতে পারেন ওই শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তার মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতজনদের কাছে টাকা চাওয়া হচ্ছে।

আনোয়ার সাত্তার বলেন, মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানাচ্ছিলেন, তাকে খুব মারধর করা হয়েছে এবং নগ্ন করে ছবি তোলা হয়েছে।

১ লাখ টাকা না পেলে তাকে ছাড়া হবে না। এ অবস্থায় কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
পুলিশ পরিদর্শক বলেন, ৯৯৯-এ কলটেকার কনস্টেবল সায়েমউদ্দীন কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল সায়েম তাৎক্ষণিকভাবে খিলগাঁও থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯-এর ডিসপাচার এসআই জয়ন্ত ঘরামি সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা-পুলিশের একটি দল। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার শিক্ষার্থীকে (২৩) উদ্ধার করেন। এ সময় অপহরণের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই জসিমউদ্দীন জানিয়েছেন, আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102