ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘অপারেশন সুন্দরবন’র ট্রেলার কক্সবাজার সৈকতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫০ বার পঠিত
সিয়াম ও ফারিয়া

বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। যার শুটিংও হয়েছে সুন্দরবনে। দীপংকর দীপন পরিচালিত এ ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু করেছে।

আগামী ২৯ জুলাই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারে এর ট্রেলার উন্মোচন হবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ছবিতে থাকছেন ভারতীয় অভিনেত্রী দর্শণা

র‍্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাবনী বিচে আয়োজনটি হবে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শণা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হবেন। অনুষ্ঠানে তারা সিনেমার গানের সঙ্গে লাইভ পারফর্ম করবেন।

শুটিংয়ে নির্দেশনা দিচ্ছেন পরিচালক দীপন

এছাড়া অনুষ্ঠানের আগে এই তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, হোটেল রেস্তোরাঁ ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ‘অপারেশন সুন্দরবন’র প্রচারণায় অংশ নেবেন।

এর আগে চলতি বছর ঈদুল আজহায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির ঘোষণা এসেছিল। কিন্তু ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102